মেট্রোরেল চলাচল বন্ধ

০৯ আগস্ট ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে রাজধানী ঢাকার মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, বিদ্যুতের লাইনে কিছু পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে সমস্যার জায়গা খুঁজছেন।

গত সোমবার ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে মেট্রোরেল। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এর পর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে। 

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬
ঘুম থেকে উঠেই মন খারাপ হয় কেন, কিসের ইঙ্গিত?
  • ২৭ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে হতাশ করে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
  • ২৭ অক্টোবর ২০২৬
হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬