ইমরান খানের রায়ের বিরুদ্ধে পিটিআইয়ের আপিল

০৮ আগস্ট ২০২৩, ১০:০৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ইমরান খান

ইমরান খান © ফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ রায়ের বিপক্ষে আপিল করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

গতকাল সোমবার (৭ আগস্ট) দলটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। পিটিআই বলছে, ইমরান খান ন্যায়বিচার পাননি। এই মামলায় আবারও শুনানি হওয়া দরকার। এদিকে এই আপিলের আগে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান তার আইনজীবীরা। তার আইনজীবী নাঈম পানঝুতা এই তথ্য নিশ্চিত করেন।

তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত ৬ আগস্ট শনিবার ইমরান খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামাবাদের কাছে অ্যাটক জেলার একটি কারাগারে রয়েছেন। 

এদিকে ইমরান খানের কারাগার পরিবর্তনে আবেদন করেছে পিটিআই। তাকে অ্যাটক কারাগার থেকে আদিয়াল কারাগারে নেওয়া হোক। একই সঙ্গে তাকে বিশেষ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। 

ইমরানের কারাগার পরিবর্তনের আবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। সমৃদ্ধ পরিবার থেকে উঠে আসা ইমরান সামাজিক ও রাজনৈতিক কারণে উন্নত জীবনযাপনে অভ্যস্ত। এসব বিবেচনায় নিয়ে তাকে আদিয়াল কারাগারে স্থানান্তর করা হোক।

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬
ঘুম থেকে উঠেই মন খারাপ হয় কেন, কিসের ইঙ্গিত?
  • ২৭ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে হতাশ করে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
  • ২৭ অক্টোবর ২০২৬
হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬