কক্সবাজারে পাহাড়ধসে মা-মেয়েসহ নিহত ৪

০৭ আগস্ট ২০২৩, ১০:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
পাহারধসে মৃত্যু

পাহারধসে মৃত্যু © সংগৃহীত

কক্সবাজারের পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) উখিয়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এবং চকরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিকেল ৪টায় চকরিয়ায় পাহাড়ধসে পড়ে মাটির দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু হয়।

উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (২)।

জানতে চাইলে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভারী বর্ষণের কারণে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মা-মেয়ে মাটি চাপায় মারা গেছে। খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারী রোহিঙ্গাদের অন্য জায়গায় সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে। এখনও তাদের নাম পাওয়া যায়নি।

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬