আ.লীগ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে পিটার হাস

০৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
আ.লীগ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে পিটার হাস

আ.লীগ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে পিটার হাস © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় দুজনের মধ্যে বৈঠকটি শুরু হয়।

এছাড়াও দলটির নেতাদের মধ্যে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। 

কাদেরের সঙ্গে বৈঠক করতে আ.লীগ কার্যালয়ে পিটার হাস

এর আগে সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান ওবায়দুল কাদের। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন সকাল ১১টা ১০ মিনিটে মিনিটে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কক্ষে দুজনের মধ্যে বৈঠক শুরু হয়।।এ ছাড়াও দূতাবাসের একজন কর্মকর্তা আছেন।

আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ট্যাগ: জাতীয়
ঢাকা টু কক্সবাজার রুটে নতুন ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রীর, ভা…
  • ২৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, কী প্রভাব পড়বে বাংল…
  • ২৭ অক্টোবর ২০২৬
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেবে চট্টগ্রাম উত্…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘কুবি ছাত্র হয়ে কীভাবে ঢাবি ছাত্রলীগের ডেরায় ঢুকে আন্দোলন ক…
  • ২৭ অক্টোবর ২০২৬
বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬