পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রী ২ বোনের মৃত্যু

০২ আগস্ট ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লার লাকসাকে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামের এ ঘটনা ঘটে। মৃতরা হলো, ওই এলাকার সহিদুল ইসলামের মেয়ে নাবিলা আক্তার (১৪) ও তার ছোট বোন উম্মে হাফসা মিলি (৯)। তারা দুজন নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নাবিলা ষষ্ঠ শ্রেণি এবং মিলি চতুর্থী শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানিয়েছে, নিহত দুই ছাত্রীর বাবা সহিদুল ব্যবসার সুবাদে নরসিংদী শহরে পরিবার নিয়ে বসবাস করেন। কুরবানির ঈদে তারা গ্রামের বাড়িতে আসে। দুপুরে ঘরের পাশে দুই বোন একসাথে খেলা করছিল। একপর্যায়ে নাবিলা ও মিলিকে না দেখায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ করেন।

দীর্ঘ সময় খোঁজার পর বিকেলে তাদের বাড়ির পাশের পুকুরে দুই বোনের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে লাকসামে বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাফুজ জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close