খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

০১ আগস্ট ২০২৩, ১১:৫৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
খালেদা জিয়া সাথে ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়া সাথে ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ যান তিনি। তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিএনপির একটি ‍সূত্র জানিয়েছে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং পরদিন ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট সাংঘর্ষিক পরিস্থিতিসহ চলমান আন্দোলন সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করতেই ফিরোজায় যান মির্জা ফখরুল।

এছাড়াও সংঘর্ষের বিষয়টি বিদেশি কূটনৈতিকদের অবহিত করতে দলের পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে দলের অবস্থান সম্পর্কে তার পরামর্শও নেওয়া হতে পারে। 

এ সময় দলের মহাসচিবকে আন্দোলন সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন খালেদা জিয়া। এর আগে গত ২৫ জুলাই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এর আগেও ৮ জুলাই খালেদা জিয়ার সাথে দেখা করতে ফিরোজায় গিয়েছিলেন বিএনপি মহাসচিব।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শুরু…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
  • ০৭ এপ্রিল ২০২৬
সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
close