সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

৩০ জুলাই ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না © সংগৃহীত

রাজধানীর কয়েকটি এলাকায় সোমবার (৩১ জুলাই) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

রোববার (৩০ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাটা সিগনাল থেকে গাউছিয়া ও কাঁটাবন হতে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং গাউছিয়া হতে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত পূর্ব পাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

আরও পড়ুন: ৪০তম বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক জাহিদ

এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬