টঙ্গীতে দেয়াল ধসে ৩ জনের মৃত্যু

২৯ জুলাই ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
হাসপাতালে আহত শ্রমিকরা

হাসপাতালে আহত শ্রমিকরা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৪৮) ও টঙ্গীর  গোপালপুর এলাকার ধনুমিয়ার ছেলে সবুজ (৩৫)।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। প্রতিদিনের মতো শনিবারও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এসময় একটি বাড়ির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে লাভবান হচ্ছে রাশিয়া
  • ০৩ মার্চ ২০২৬
রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে ক্যাব রাজশাহীর সচেতনতামূলক সভা
  • ০৩ মার্চ ২০২৬
নতুন শিক্ষা সচিব হলেন আবদুল খালেক
  • ০৩ মার্চ ২০২৬
চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
  • ০৩ মার্চ ২০২৬
গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: …
  • ০৩ মার্চ ২০২৬
ড. ইউনূসের সহকারী প্রেস সচিব এবার যুক্ত হলেন তারেক রহমানের …
  • ০৩ মার্চ ২০২৬