ডিবি কার্যালয়ে গয়েশ্বরের মধ্যাহ্নভোজ

২৯ জুলাই ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
গয়েশ্বরের মধ্যাহ্নভোজ

গয়েশ্বরের মধ্যাহ্নভোজ © সংগৃহীত

রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে আটকের পর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর পুলিশের  গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আনা হয়। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবস্থান করেন। অবস্থানকালে সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির এই নেতা

শনিবার ডিবি কার্যালয়ে গয়েশ্বরের মধ্যাহ্নভোজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায় গয়েশ্বর চন্দ্র রায় এবং ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ একসঙ্গে নানা প্রকার মাছ, মাংস, বিরিয়ানি ও মাল্টা, ড্রাগনসহ বিভিন্ন প্রকারের ফল দিয়ে মধ্যাহ্নভোজ করছেন। ছবিতে দুজনকে বেশ হাসিখুশি দেখা গেছে।

রক্তাক্ত সাদা পাঞ্জাবি পরেই তিনি ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান। ধোলাইখালে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে আহত হন গয়েশ্বর। মুখে জখম হয়ে রক্তাক্ত হন তিনি। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬