গয়েশ্বরকে ছেড়ে দিয়েছে পুলিশ

২৯ জুলাই ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে বাসায় পৌঁছে দেওয়া হয়

গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে বাসায় পৌঁছে দেওয়া হয় © সংগৃহীত

রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রায় ২ ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা ৩টা ২৫ মিনিটে ডিবি গেটে সাংবাদিকদের ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে সংঘর্ষের সময় সেভ করা হয়। ওই সময়ও বিএনপির কর্মীরা ঢিল ছুঁড়তে থাকেন। তাকে সেভ করে ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ডিবির গাড়িতে করে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় অবস্থান কর্মসূচীর এক পর্যয়ে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। 

পরে পুলিশ গয়েশ্বর চন্দ্র রায়কে ধোলাইখাল থেকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।

বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্…
  • ২৭ অক্টোবর ২০২৬
সীমাবদ্ধতার পাশাপাশি সেবার মান ও আস্থাহীনতার কারণেও রোগীকে …
  • ২৭ অক্টোবর ২০২৬
রিসেপশনিস্ট নিয়োগ দেবে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, আবে…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষক হচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আ…
  • ২৭ অক্টোবর ২০২৬