নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

২৮ জুলাই ২০২৩, ০২:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ © সংগৃহীত

নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে বিএনপি আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে দলের স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। বিকেলে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই নয়া পল্টন থেকে কাকরাইল, উত্তর দিকে শান্তিনগর, পুরানা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুর মোড় থেকে মতিঝিলের দিকেও সমাবেশের জমায়েত ছড়িয়ে গেছে। ঢাকাসহ ঢাকার বাইরের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এসেছেন। নানা রঙের ব্যানার-ফেস্টুনসহ স্লোগানে-স্লোগানে যোগ দিচ্ছেন তারা।

ইতোমধ্যে মহাসমাবেশের আয়তন আইনশৃঙ্খলাবাহিনীর বেঁধে দেওয়া শর্তের এলাকা ছাড়িয়ে গেছে। রাজধানীর কাকরাইল এলাকার নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল মোড় পর্যন্ত বেঁধে দেওয়া হলেও তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

ট্যাগ: বিএনপি
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬