আওয়ামী লীগ-বিএনপির সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

২৭ জুলাই ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক © সংগৃহীত

দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এর আগে, বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, মহরমের আনুষ্ঠানিকতা এবং ভিভিআইপি মুভমেন্ট শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আরো পড়ুন: দুই মাস এগিয়ে আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা

তিনি বলেন, আশুরার আনুষ্ঠানিকতার নিরাপত্তা এবং ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই রাজনৈতিক দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে।

সমাবেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬