দুই মাস এগিয়ে আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা

২৭ জুলাই ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সময় দুই মাস এগিয়ে নিয়ে আসা হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার ওপর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের শেষ দিকে এই পরীক্ষা শেষ হবে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে অনুযায়ী নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে জানুয়ারির শুরুর দিকে কিংবা ফেব্রুয়ারিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হলে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখও পেছাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষায় ব্যাপক জট তৈরি হয়েছে। এই জট থেকে বেরিয়ে আসতে সরকারের সব সংস্থাই চেষ্টা করছে। আগের বছরের বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। কাজেই মেডিকেল ভর্তি পরীক্ষায় এগিয়ে আসবে।

ওই কর্মকর্তা আরও জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা মার্চের ১০ তারিখে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে জানুয়ারিতে করা হতে পারে। জানুয়ারিতে সম্ভব না হলে ফেব্রুয়ারিতে পরীক্ষা আয়োজন করা হবে। সেশনজট কমাতে এই উদ্যোগ নেওয়া হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে এইচএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হয় সেটির ওপর।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেহেতু এবার এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে সেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে নিয়ে আসা হতে পারে।

জানুয়ারি মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দুই মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে এইচএসসির ফল প্রকাশ করা হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিকে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়টি আমাদের সকল অংশীজনের সাথে বৈঠক করে ঠিক করা হয়।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬