বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছেন জাজিরার ইউএনও সোহেল

২৪ জুলাই ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল

জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল © ফাইল ছবি

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ এর জন্য মনোনিত হয়েছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি এই পদক পাচ্ছেন।

গত ২০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুনঃ হলে পলিটিক্যাল রুম কেন থাকবে: ওবায়দুল কাদের

আগামী ৩১ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরষ্কার প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

এই বিষয়ে কামরুল হাসান সোহেল বলেন, ‘আমি খুবই খুশি এবং আনন্দিত। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এ পুরষ্কার। আমি সবসময় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আগামীতে দেশের উন্নয়নের সকল দায়িত্ব পালনে এ পুরষ্কার অনুপ্রেরণা যোগাবে।’

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close