কোটি টাকা নিয়ে উধাও ছেলে, বাবার আত্মহত্যা

২৪ জুলাই ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ

শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ © ফাইল ফটো

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে ছেলের পাওনাদারদের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক বাবা।

রোববার (২৩ জুলাই) সুরদিয়া গ্রাম থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নির্মল দাস (৫৪) শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম সাগর দাস।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মল বাড়ৈগাও বাজারে মাছ বিক্রি করতেন। একই বাজারে তার ছেলে সাগর দাস স্বর্ণালংকার তৈরি ও বন্ধকি ব্যবসা করতেন। সম্প্রতি সাগর বেশ কয়েকজনের স্বর্ণালংকার কম টাকায় বন্ধক রাখেন। পরে তা শ্রীনগর বাজারের সুদের মহাজনদের কাছে দ্বিগুণ টাকায় বন্ধক দিয়ে আবার নিজের কাছেই রেখে দেয়।

এদিকে স্বর্ণালংকার বন্ধক রাখা গ্রাহকরা সাগরের কাছে টাকা ফেরত দিয়ে তাদের স্বর্ণালংকার ফেরত চাইলে গা ঢাকা দেয়। পরে বিষয়টি নিয়ে পাওনাদাররা শনিবার (২২ জুলাই) বিকেলে সাগরের বাবা নির্মলের ওপর চাপ সৃষ্টি করে ও তাকে অপমান করে। এ সময় দাস বাড়িতে ফিরে রাতের কোনো এক সময়ে আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, সাগর দাস প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। পরে পাওনাদারের চাপ ও অপমানে গলায় ফাঁস দিয়ে তার বাবা আত্মহত্যা করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রোববার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬