বোরহানগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাবের নেতৃত্বে নোমান-সোহাগ

২৩ জুলাই ২০২৩, ০১:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক © ফাইল ছবি

বোরহানগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে আবদুল্লাহ আল নোমানকে সভাপতি ও মো. সোহাগ পাটওয়ারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার (২৩ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে আগামী এক বছরের জন্য ১০৪ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়। ভোলার বোরহানউদ্দিনের বোরহানগঞ্জে অবস্থিত এই ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মীর মোহাম্মদ জসিম।

ক্লাবের নব-নির্বাচিত কমিটি জানায়, মূলত আমাদের ক্লাব কাজ হচ্ছে, মানুষের জরুরি প্রয়োজনে রক্ত প্রদান করা, আমাদের প্রধান উপদেষ্টা মীর মোহাম্মদ জসিমের অনুপ্রেরণায় রক্ত দানের পাশাপাশি সমাজসেবা বা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

ক্লাবের পরিচালনা কমিটিতে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা রয়েছে মোট ১০ জন। এদিকে, কার্যনির্বাহী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া নির্বাচিত বাকিদের মধ্যে রয়েছে প্রধান পরিচালক ও পরিচালকসহ মোট ৫ জন।

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্র…
  • ২৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালে ভরি প্রতি ৩ লাখ টাকা ছাড়াতে পারে স্বর্ণের দাম 
  • ২৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিসকলেজিয়েট ছাত্রের ফর্ম পূরণ, রাজি না হওয়ায় নিজ বিভাগের সভ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের ‘গোপন বৈঠকের’ ভিডিও প্রকাশ …
  • ২৭ অক্টোবর ২০২৬