প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক

২৩ জুলাই ২০২৩, ১০:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে দেখা করেছেন শিক্ষক নেতারা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে দেখা করেছেন শিক্ষক নেতারা © সংগৃহীত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে টানা আন্দোলন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। ১২ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক বার্তা তারা পাননি।

এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কলেজ শিক্ষক সমিতির নেতারা ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে এ বিষয়ে আলোচনায় বসেন। তবে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানা যায়নি।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষক নেতারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার চাপা, ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

এ সময় শিক্ষক নেতাদের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ আহমেদ, প্রেসিডিয়ামের সদস্য ও ঢাকা মহানগরের সভাপতি ড. মিজানুর রহমান মজুমদার, সহ সভাপতি মো. মহিউদ্দিন, মো. ইকবাল হোসেন, সংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, অধ্যাপক নাজিমুদ্দিন তালুকদার প্রমুখ।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close