হাতিরঝিলে ঝাপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২৩ জুলাই ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাতিরঝিল

হাতিরঝিল © ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে লাফ দিয়ে রিয়া (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (২২ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ১০টার কিছু পর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে পানিতে ঝাপ দেন রিয়া। তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকারও লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে আর খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন: মেডিকেলের ক্লাস শুরুর তারিখ পেছাল

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজ থেকে দু-একজন লাফ দিচ্ছে এমন খবর পাই। এ ঘটনায় এক পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১টার দিকে রিয়া নামে ২০২৪ সালের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্র…
  • ২৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালে ভরি প্রতি ৩ লাখ টাকা ছাড়াতে পারে স্বর্ণের দাম 
  • ২৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিসকলেজিয়েট ছাত্রের ফর্ম পূরণ, রাজি না হওয়ায় নিজ বিভাগের সভ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের ‘গোপন বৈঠকের’ ভিডিও প্রকাশ …
  • ২৭ অক্টোবর ২০২৬