‘তিন ঘণ্টা ঘুমিয়ে বাকি ২১ ঘণ্টা দেশ নিয়ে ভাবেন শেখ হাসিনা’

২২ জুলাই ২০২৩, ১০:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

শেখ হাসিনা প্রতিদিন রাতে তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান, বাকি ২১ ঘণ্টা দেশ নিয়ে ভাবেন, মানুষ নিয়ে ভাবেন। উন্নয়ন, দক্ষতা, সাহস ও কৌশলের জন্য সারা দুনিয়ায় আজকে শেখ হাসিনা প্রশংসিত। শুধু বাংলাদেশিরা নয়, এক বাক্যে বিদেশিরাও শেখ হাসিনার প্রশংসা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ, সাহসী ও মানবিক নেতা উল্লেখ করে এসব মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুলাই) নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ভিসা নীতি দিয়ে তাকে ভয় দেখিয়েছে। নিষেধাজ্ঞা দিয়ে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বললেন, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে ভয়ে দেখিয়ে কোনো লাভ নেই। যত ভয়, হুমকি আসুক বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করবে না, মাথা নত করতে পারে না।’

আরও পড়ুনঃ এক কমিটিতেই দেড় যুগ পার, কর্মীদের বাড়ছে বিশৃঙ্খল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক রহমান কোটি কোটি টাকা পাচার করেছে। সেই টাকার ৪০ কোটি শেখ হাসিনা উদ্ধার করেছে। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ জানে। চুরির টাকা, পাচারের টাকা, দুর্নীতির টাকা, হাওয়া ভবনের টাকা। এই অপকর্ম, অপশক্তিকে রুখতে হবে। ’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতা কে? তারেক রহমান। চোর। বাংলাদেশের মানুষ জানে সে লুটেরা, দুর্নীতিবাজ। বাংলাদেশের মানুষ জানে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে সে লন্ডন পালিয়ে আছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এটাকি বিশ্বাস হয়? অলি গলিতে শোর হায়...তারেক রহমান চোর হায়...। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, টাকা পাচারের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।’
  
ওবায়দুর কাদের বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম। টাকা কোনো সমস্যা নয়। আর লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান গতকাল স্কাইপিতে বলেছে, টাকার কোনো অভাব হবে না। পিতা যা বলেছে পুত্র তাই বলছে। এত টাকা এলো কোথ থেকে। তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে। আর রজনীতি করবে না বলে অঙ্গীকার করেছে। সেই তারেক রহমান এখন বলে টাকার কোনো অভাব
হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও। আজকে তারেক রহমান টাকার দম্ভ দেখাচ্ছে। টাকা হলে নাকি আন্দোলন করতে পারবে। ’  
 
তিনি আরও বলেন, ‘আজকে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেছে। আন্দোলন হয় না, এ বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর? এই বছর বলে রোজার ঈদের পরে আন্দোলন হবে। এরপর বলে কোরবানি ঈদের পর আন্দোলন হবে। এরপর বলে পরীক্ষার পর আন্দোলন হবে। এভাবে দেখতে দেখতে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর? আন্দোলন বিএনপির নাগালে এলো না।’  
 
বিএনপির মহাসচিবের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল মিথ্যাই বলে যাচ্ছে। এ মিথ্যাই তাদের পতন ঘটাবে।’ 
 
সেতুমন্ত্রী আরও বলেন, ‘নোয়াখালীর মানুষকে বিএনপির নেতারা অনেক ভুল বুঝাতে চেয়েছে। বিএনপিকে হাতি বানিয়েছিল। এই নোয়াখালীর সহস্র মানুষকে ধোকা দিয়েছে তারা। আজকে ধোকা দেওয়ার দিন শেষ। আজকে নোয়াখালীর মানুষ বঙ্গবন্ধুর কন্যার সাথে আছে। কর্মীরা চায় স্মাট বাংলাদেশ।’   
     
রাজনীতি করার লোক আজকে রাজনীতিতে নেই বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আজকে রাজনীতিতে এসে টাকার জোরে, গায়ের জোরে, মাস্তানি করে বন্দুক উঁচিয়ে বাংলাদেশেকে বারে বারে নসাৎ করছে, দখল করছে।’  

সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, ফেনী ২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নিজাম হাজারী, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ, সেনবাগ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, হাতিয়া সংসদ সদস্য আয়েশা আলী।

এছাড়াও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি শিহাব উদ্দিন শাহীন অনুষ্ঠানে বক্তব্য প্রদান রাখেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাসহ সমাবেশে নোয়াখালীর বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সংগঠনের বিভিন্ন স্তরের ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘বিসিবি নির্বাচনে কোনো প্রতিপক্ষ ছিল না’
  • ৩০ মার্চ ২০২৬
যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence