ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২২ জুলাই ২০২৩, ০২:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মুগদা মেডিকেল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক

মুগদা মেডিকেল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকাসহ ৬০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। তবে এমন পরিস্থিতি এখনো হয়নি যে আমরা হাসপাতালে রোগীদের সিট দিতে পারছি না, ওষুধ দিতে পারছি না। এখনো ডেঙ্গুরোগীর সংখ্যা আমাদের নিয়ন্ত্রণে।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত কিছুদিন ধরে আবারও ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। তবে ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এ সংকট কাটিয়ে উঠতে পারবো।

মন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসা বাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেই খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান প্রমুখ।

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্র…
  • ২৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালে ভরি প্রতি ৩ লাখ টাকা ছাড়াতে পারে স্বর্ণের দাম 
  • ২৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ নভেম্বর পর্যন্ত
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিসকলেজিয়েট ছাত্রের ফর্ম পূরণ, রাজি না হওয়ায় নিজ বিভাগের সভ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের ‘গোপন বৈঠকের’ ভিডিও প্রকাশ …
  • ২৭ অক্টোবর ২০২৬