ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত বেড়ে ১৭

২২ জুলাই ২০২৩, ০২:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস © সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়রি ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বাসে থাকা পিয়ারা বেগম (৪৫) নামে আরেকজন যাত্রী বলেন, ছোট মেয়ে সুমাইয়াকে (৬) নিয়ে চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলাম। পথে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। আমি কোনো রকমে জানালা থেকে মাথা বের করে মেয়েকে হাতের কাছে পেয়ে টেনে বের হই। তখন দেখি সে মৃত। 

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রী নাইমুল ইসলাম বলেন, ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে বাসটিতে যাচ্ছিলাম। গাড়ির ভেতরে ও ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমি ৩-৪ মিনিট পানির নিচে থাকার পর জানালা থেকে বের হই।

আরো পড়ুন: রাবিতে হলের ব্লক দখল করে রাজনীতি, নীরবে চলছে সিট বাণিজ্য

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ৪০ জনের মতো যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২১ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, বাসটির ভেতরে আর কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
  

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence