নেত্রকোনা-৪ আসনের নৌকার প্রার্থী সাবেক সচিব সাজ্জাদুল হাসান

২১ জুলাই ২০২৩, ১০:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাজ্জাদুল হাসান

সাজ্জাদুল হাসান © ফাইল ছবি

নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সাজ্জাদুল হাসান। শুক্রবার (২১ জুলাই) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভায় তাকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পার্লামেন্টারিয়ান মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিতে সাবেক সচিব, বর্তমানে আমাদের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়েও সচিব হিসেবে কাজ করেছেন সাজ্জাদুল হাসান তাকে নেত্রকোনা-৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল থেকে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নেত্রকোণা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ৯ প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটি সাবেক সদস্য মমতাজ হোসেন চৌধুরী, গোলাম বাকী চৌধুরী, এম মঞ্জুরুল হক, রোমান মিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান প্রমুখ।

জানা যায়, সাজ্জাদুল হাসানের পিতা প্রয়াত আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু তাকে মোহনগঞ্জ ও বারহাট্টা নির্বাচনি এলাকা থেকে মনোনয়ন দিয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন আখলাকুল হোসাইন আহমেদ। সাজ্জাদুল হাসানের বড় ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

গত ১১ জুলাই নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যান। ১৫ জুলাই শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৬ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী- এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। এরপর ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence