বগুড়ায় বিএনপির ২ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

১৯ জুলাই ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছবিতে বামে মাজেদুর রহমান জুয়েল ও ডানে আলী আজগর তালুকদার হেনা

ছবিতে বামে মাজেদুর রহমান জুয়েল ও ডানে আলী আজগর তালুকদার হেনা © সংগৃহীত

বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি। 

মঙ্গলবার রাত ৩টার পর ‘ডিবি পুলিশের’ একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নেয় বলে অভিযোগ করেছে দলটির নেতারা।

জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুরের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। এর আগে রাত সোয়া ৩টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়।’

এ বিষয়ে জানতে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোস্তাফিজ হাসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

তবে জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গতকালের পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় রাতেই মামলা রুজু হওয়ার কথা। এজন্য হয়তো তাদের আটক বা গ্রেপ্তার করা হতে পারে।’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close