সরকারি কর্মচারীদের বেতন বাড়ল সর্বনিম্ন ১ হাজার টাকা

১৮ জুলাই ২০২৩, ০৩:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। এর ফলে, সরকারি কর্মচারীদের ৫ শতাংশ হারে বেতন বাড়ছে।

সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ শিরোনামে আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খানের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-সাশিত এবং রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ৫ শতাংশ হারে 'বিশেষ সুভিধা' প্রদান করা হলো।

এতে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন এক হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে। এ ছাড়া পেনশনভোগীদের সর্বনিম্ন ৫০০ টাকা বৃদ্ধি পাবে।

এই আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

ট্যাগ: চাকরি
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬