বাংলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

১৮ জুলাই ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্রলীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংর্ঘষ

ছাত্রলীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংর্ঘষ © টিডিসি ফটো

রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে সরকারি বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, বিএনপির এক দফা দাবিতে বেলা ১১টা ২০ মিনিটে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করেন। এ সময় তারা সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এসে পৌঁছালে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার জানান, বাঙলা কলেজের সামনে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। দুই পক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬