সড়কে অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

১৮ জুলাই ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়কে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা

সড়কে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা © সংগৃহীত

রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিকরা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে বকেয়া পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর , মেট্রোরেল এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৪ থেকে ৫শ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ।

মিরপুর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাইক কাণ্ডে সাময়িকভাবে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
close