শহরের ২৯ শতাংশ মানুষ নিরক্ষর

১৮ জুলাই ২০২৩, ১১:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো © ফাইল ছবি

বাংলাদেশে সাক্ষরতার হার গ্রামের তুলনায় শহরে বেশি। গ্রামে সাক্ষরতার হার ৫৬ দশমিক ১২ শতাংশ। আর শহরে ৭১ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ শহরের প্রায় ২৯ শতাংশ মানুষ নিরক্ষর। সোমবার (১৭ জুলাই) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘প্রায়োগিক স্বাক্ষরতা নিরূপণ জরিপ-২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জরিপে দেখা গেছে, দেশে প্রাপ্তবয়স্কদের ৪০ শতাংশ নিরক্ষর। ১৫ বছর বা তার বেশি বয়সীদের সাক্ষরতার হার ৬০ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে পুরুষ ৬২ দশমিক ৮৪ শতাংশ ও নারী ৫৮ দশমিক ২৪ শতাংশ। পড়তে, বুঝতে, ব্যাখ্যা ও যোগাযোগ করতে, লিখিত ও মৌখিকভাবে গণনা করতে পারা ব্যক্তিদের সাক্ষরতার আওতায় ধরা হয়।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে গত ৩০ জুনের মধ্যে দেশের সব জেলায় জরিপটি পরিচালিত হয়েছে। প্রকল্পের পরিচালক মোস্তফা আশরাফুজ্জামান বলেন, জরিপে অংশগ্রহণকারীদের ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। একজন যদি ৫০ নম্বর পেতে সক্ষম হন, তবে তাকে সাক্ষরতার আওতায় বিবেচনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হার ৭-১৪ বছর বয়সীদের মধ্যে ৭২ দশমিক ৯৭ শতাংশ। এর মধ্যে মেয়েদের ৭৬ দশমিক ৪২ শতাংশ, যা ছেলেদের তুলনায় ৬ দশমিক ৭৫ শতাংশ বেশি। ১১-৪৫ বছর বয়সীদের মধ্যে ৭৩ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। শহর এলাকায় এ হার ৮০ দশমিক ৩৫ ও গ্রামীণ এলাকায় ৬৫ দশমিক ৬ শতাংশ।

তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
  • ২১ এপ্রিল ২০২৬
তিন ছাত্রীর সঙ্গে শিবির নেতার অবৈধ সম্পর্কের প্রতিবাদে জবি …
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে ৫৬ জন অনুপস্থিত
  • ২১ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শ…
  • ২১ এপ্রিল ২০২৬