হিরো আলমের ওপর হামলার বিচার চান আরাফাত

১৮ জুলাই ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবাদ সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত

সংবাদ সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত © সংগৃহীত

সুষ্ঠু তদন্তের পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি হামলার ঘটনাকে খুবই অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরাফাত বলেন, একজন প্রার্থীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, আমি শুনেছি ও জেনেছি। এটি খুবই অনাকাঙ্ক্ষিত। সারাদিন খুব সুন্দরভাবে নির্বাচন চলছিল, শেষ মুহূর্তে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। এর মধ্য দিয়ে কেউ নির্বাচনকে বিতর্কিত করার একটি অপচেষ্টা করেছে বলে মনে হচ্ছে। এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আমি দাবি জানাই।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে চাই। পরিবেশ বিনষ্ট হলে এটা নৌকার জন্যই ক্ষতি। যারাই আইনের ব্যত্যয় ঘটাবে সেখানেই আইনের প্রয়োগ হবে। সারাদিন ধরে কোনো সমস্যা হয়নি, শেষ মুহূর্ত কী হলো? এ ঘটনার সঙ্গে জড়িতদের মুখ উন্মোচিত হওয়া উচিত। তাদের সাজার আওতায় আনা উচিত। আমি শেষ মুহূর্তে খবর পেয়েছি চারজন আটক হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আনার দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে যেন নির্বাচন ঘিরে এ ধরনের ঘটনা না ঘটে।

ঢাকা-১৭ উপ-নির্বাচনের এ প্রার্থী আরও বলেন, আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। আমাদের এজেন্টের মাধ্যমে কোথায় কী ঘটছে, কোথায় কি চলছে—এসব বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভালোভাবে ভোটগ্রহণ হয়েছে। এ বিজয়ের মধ্য দিয়ে আমি মনে করি আমার দায়িত্ব আরও বেড়ে যাবে।

এর আগে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে হিরো আলমের ওপর হামলা হয়। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বনানী বিদ্যা নিকেতন স্কুলের পাশে একদল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হিরো আলমের ওপর হামলা চালা।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬