হিরো আলমের চেয়ে চার গুণ এগিয়ে আরাফাত

১৭ জুলাই ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদ আলী আরাফাত এবং হিরো আলম

মোহাম্মদ আলী আরাফাত এবং হিরো আলম © ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। 

নৌকা প্রতীকে তিনি ৪ হাজার ৫৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৮ ভোট।

এর আগে, সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে নির্বাচনে মাত্র ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে।

আরো পড়ুন: হিরো আলমের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

এই উপনির্বাচনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তরিকুল ইসলাম ভূঁইয়া।

এদিন ঢাকা-১৭ আসনের ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬