প্রধানমন্ত্রীকে কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি উপহার

১৭ জুলাই ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রধানমন্ত্রীর হাতে শাড়ি তুলে দিচ্ছেন বান্দরবান জেলার জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর হাতে শাড়ি তুলে দিচ্ছেন বান্দরবান জেলার জেলা প্রশাসক © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলাগাছের তন্তু থেকে তৈরি ‘কলাবতী শাড়ী’ ও হস্তশিল্পজাত পণ্য উপহার দিয়েছেন বান্দরবান জেলার জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি।

সোমবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, কলাগাছের তন্তু থেকে প্রস্তুত তিনটি শাড়ি এবং দুটি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী।

আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ—জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে।

এছাড়া পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীকে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬