জুনে ৪৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১৩: যাত্রী কল্যাণ সমিতি

১৭ জুলাই ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © ফাইল ছবি

বিদায়ী জুন দেশে মাসে ৪৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন। একই সমযে রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন।

সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য জানায়।

একই সাথে জানানো হয়েছে, নৌ-পথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়, আহত হন ৩৫ জন এবং ২ জন নিখোঁজ হয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, বিগত জুন মাসে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৩৩টি দুর্ঘটনায় ৫৬৮ জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন ৮৬৭ জন।

এর মধ্যে ১৬০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৬৮ শতাংশ। নিহতের সংখ্যার ৩৭ দশমিক ০৫ শতাংশ ও মোট আহতের ২৪ দশমিক ৬৩ শতাংশ।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১২৩টি এবং সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে ২২টি।

যাত্রী কল্যাণ সমিতি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে একই বিজ্ঞপ্তিতে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬