রাবি শিক্ষক হত্যায় জাহাঙ্গীরের ফাঁসি স্থগিত চেয়ে রিট খারিজ

১৭ জুলাই ২০২৩, ১২:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাবি শিক্ষক অধ্যাপক এস তাহের আহমেদ

রাবি শিক্ষক অধ্যাপক এস তাহের আহমেদ © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এস তাহের আহমেদ হত্যা মামলায় জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে বাঁধা নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষ।

সোমবার (১৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এন গোস্বামী। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো রাসেল চৌধুরী শুনানি করেন। শুনানিতে অধ্যাপক তাহেরের আইনজীবী মেয়ে শেগুফতা তাবাসসুম আহমেদ উপস্থিত ছিলেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। সে মামলায় ২০০৮ সালের ২২ মে চারজনকে মৃত্যুদণ্ড এবং দু’জনকে খালাস দেন আদালত। পরে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্য দু‘জনের  যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। সাজা কমিয়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি প্রাণভিক্ষার আবেদন করলে রাষ্ট্রপতি তা নাকচ করে দিয়েছেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close