যুব মহিলা লীগে দায়িত্ব পেয়েছেন ঢাবি-চবির তিন শিক্ষক

১৭ জুলাই ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক সীমা ইসলাম ও সামশাদ নওরীন

অধ্যাপক সীমা ইসলাম ও সামশাদ নওরীন © ফাইল ছবি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও বাংলাদেশ যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।

এবারের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম নারী সহকারী প্রক্টর ও গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলাম। সীমা ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়াও এবারের কমিটিতে স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের খণ্ডকালীন আবাসিক শিক্ষক সামশাদ নওরীন। তিনি শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কমিটিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রভাষক নবনীতা চক্রবর্তীকে।

এর আগে গত ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সভাপতি ও শবনম জাহান শিলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর গত ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আলেয়া সারোয়ার ডেইজি সভাপতি ও শারমিন সুলতানা লিলি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মহিলা আওয়ামী লীগের সহসভাপতির পদ ২৪টি। এর মধ্যে প্রথম ৫ জন হলেন—শিরিন নাইম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু ও আনোয়ারা শাহাজাহান।

যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন। তারা হলেন—শিরীন রোকসান, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনারকলি পুতুল, রোজিনা নাসরিন রোজী, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি, নারগিস রহমাম। ৮ সাংগঠনিক সম্পাদক হলেন—ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার রত্না ও দিপীকা সমাদ্দার।

যুব মহিলা লীগের সহসভাপতি মধ্যে প্রথম ৫ জন হলেন—জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরি, শামীমা চৌধুরী বিথী, খোদেজা নাছরীন, আশরাফুন্নেছা পারুল। ৮ যুগ্ম সাধারণ সম্পাদক হলেন–জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ,কামরুন্নাহার সুমি, তানিয়া সুলতানা হ্যাপি, তানিয়া হক শোভা, নিলুফার ইয়াসমিন শম্পা, উছমিন আরা বেলী।

৮ সাংগঠনিক সম্পাদক হলেন—নিলুফার ইয়াসমিন নীলু, জাকিয়া জামান নীপা, ইসরাত জাহান অর্চি, মাসুমা আক্তার পলি, ফারহানা আক্তার সুমী, ইশাত কাশফিয়া ইলা, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন ইতি।

‘বিসিবি নির্বাচনে কোনো প্রতিপক্ষ ছিল না’
  • ৩০ মার্চ ২০২৬
যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence