মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৬ জুলাই ২০২৩, ০৯:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ

মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ © সম্পাদিত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও বাংলাদেশ যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।

এর আগে গত ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সভাপতি ও শবনম জাহান শিলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এরপর গত ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আলেয়া সারোয়ার ডেইজি সভাপতি ও শারমিন সুলতানা লিলি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মহিলা আওয়ামী লীগের সহসভাপতির পদ ২৪টি। এর মধ্যে প্রথম ৫ জন হলেন—শিরিন নাইম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু ও আনোয়ারা শাহাজাহান।

যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন। তারা হলেন—শিরীন রোকসান, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনারকলি পুতুল, রোজিনা নাসরিন রোজী, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি, নারগিস রহমাম।

৮ সাংগঠনিক সম্পাদক হলেন—ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার রত্না ও দিপীকা সমাদ্দার।

যুব মহিলা লীগের সহসভাপতি মধ্যে প্রথম ৫ জন হলেন—জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরি, শামীমা চৌধুরী বিথী, খোদেজা নাছরীন, আশরাফুন্নেছা পারুল।

৮ যুগ্ম সাধারণ সম্পাদক হলেন—জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ,কামরুন্নাহার সুমি, তানিয়া সুলতানা হ্যাপি, তানিয়া হক শোভা, নিলুফার ইয়াসমিন শম্পা, উছমিন আরা বেলী।

৮ সাংগঠনিক সম্পাদক হলেন—নিলুফার ইয়াসমিন নীলু, জাকিয়া জামান নীপা, ইসরাত জাহান অর্চি, মাসুমা আক্তার পলি, ফারহানা আক্তার সুমী, ইশাত কাশফিয়া ইলা, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন ইতি।

সরকারি অফিসে ৩০ শতাংশ বিদ্যুৎ-গ্যাস ব্যবহার কমানোসহ যেসব সি…
  • ০৩ এপ্রিল ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানা গেল
  • ০৩ এপ্রিল ২০২৬
জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে তেলবাহী জাহাজ, …
  • ০৩ এপ্রিল ২০২৬