সাতটি পৌরসভাসহ ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শুরু

১৭ জুলাই ২০২৩, ০৮:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভোটদানের জন্য ভোটারদের কেন্দ্রের বাইরে অপেক্ষা

ভোটদানের জন্য ভোটারদের কেন্দ্রের বাইরে অপেক্ষা © ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকার ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। তবে, এর মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হবে ৩৯টিতে। তার মধ্যে সাতটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। এ সাত পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএমে।

এসব নির্বাচনী এলাকায় নির্বাচনের বিষয়ে কোনও চ্যালেঞ্জ নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। রবিবার নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা আশা করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো।

পৌরসভাগুলো হচ্ছে, পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।

এছাড়াও এদিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এরমধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence