বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি, ৪ জনের লাশ উদ্ধার

১৭ জুলাই ২০২৩, ১২:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ারসার্ভিসের ডুবুরি দল

উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ারসার্ভিসের ডুবুরি দল © সংগৃহীত

রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ ওয়াটার বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২০ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধারে কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের লাশ ও আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। সদরঘাট নৌ থানা সূত্রেও চার জনের লাশ উদ্ধারের বিষয়টি জানা গেছে।

রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান সরদার বলেন, রাত ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকায় একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এটি তীরের কাছাকাছি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ লোক তীরে উঠে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, জীবিত উদ্ধারকৃতদের মধ্যে পুরুষ ৪, নারী ৩ এবং একজন শিশু রয়েছে। উদ্ধার পুরুষদের মধ্যে দুজন অচেতন ছিলেন।

ট্যাগ: মৃত্যু
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬