সাড়ে ৬ ঘন্টা পর শাহবাগ-সাইন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

১৬ জুলাই ২০২৩, ০৬:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

সাড়ে ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে রাজধানীর শাহবাগ-সাইন্সল্যাব রোডের যান চলাচল। আজ রবিবার সকাল ১১টা থেকে মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে সাইন্সল্যাবের রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণপ্রার্থী চিকিৎসকরা। এতে শাহবাগ-সাইন্সল্যাব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পরবর্তীতে সাড়ে ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর বিএসএমএমইউ উপাচার্য ও পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের অনুরোধে ও দাবি আদায়ের আশ্বাসে বিকেলে সোয়া ৫টায় রাস্তা অবরোধ ত্যাগ করেন ট্রেইনি চিকিৎসকরা। 

তবে রাস্তা অবরোধ ছাড়লেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরা। বর্তমানে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি জাবির বলেন, আমরা ভিসি স্যারের কাছে লিখিত অঙ্গীকার পেয়েছি। তিনি আমাদের দাবি আদায়ের আশ্বাস দিয়েছেন। তিনি বর্তমানে স্বাস্থ্য সচিবের সাথে বৈঠক করছেন। তিনি আমাদের অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার অনুরোধ করেছেন।

‘আমরা এখন আমাদের অবরোধ সাময়িক স্থগিত করছি৷ আমরা আমাদের আন্দোলন জাদুঘরের সামনে চালিয়ে যাবো। এক দেড় ঘন্টা পর যদি আমরা আমাদের পক্ষে রায় না পাই তাহলে আমরা পুনরায় রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবো।’

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬