হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

১৬ জুলাই ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পারভিন সুলতানা

পারভিন সুলতানা © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ছিঁটকে পড়ে পারভিন সুলতানা (৫৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুরে যাত্রাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।  দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক তার ভাতিজা শাখাওয়াত হোসেন হিমেলও (৪০) আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, এই ঘটনায় লাভলী পরিবহন নামের বাসের চালককে আটক করা হয়েছে। তিনি আরও জানান নিহত আইনজীবীর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারভীন সুপ্রিমকোর্টের আইনজীবী ছিলেন। তবে তিনি ঢাকার বিচারিক আদালতেও আইন পেশার চর্চা করতেন। সেখানে তার চেম্বারও রয়েছে।

আরও পড়ুন: শিক্ষাকে বহুমাত্রিক করার উদ্যোগ নিতে সব জেলায় বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

পারভীনের বড় ভাই ফরিদ উদ্দিন বলেন, তার বোন ভাতিজা শাখাওয়াতকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে গিয়েছিল। সেখানে পারিবারিক জমিসংক্রান্ত মামলা রয়েছে। সে এ মামলার বাদী ছিল। কাজ শেষে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়।

আহত শাখাওয়াত বলেন, যাত্রাবাড়ী এলাকায় ফ্লাইওভারে একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পারভিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উল্লেখ্য, পারভীন রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকার মোহন দাস লেনের কাগজিটোলা এলাকায় থাকতেন। তার বাবার নাম আবুল হোসেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence