ইসির নিবন্ধন পাচ্ছে নতুন দুই দল

১৬ জুলাই ২০২৩, ০২:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ছবি

নতুন দুই দল পাচ্ছে  নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন। ১০ দলকে টপকে নিবন্ধনে টিকে থাকা দুই দল- রইল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি)। চূড়ান্ত নিবন্ধন পাওয়ার জন্য দুই দলকে টপকাতে হবে আর একটি স্টেপ। 

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম  এসব তথ্য জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন। 

আরও পড়ুনঃ ইউজিসির গড়িমসিতে আটকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি!

ইসি সচিব বলেন, যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে দল দুটিকে নিয়ে আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৬ জুলাইয়ের মধ্যে কারো কোন আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নিবে। আপত্তি নিষ্পত্তির পরে কমিশন সন্তুষ্ট হলে দল দুটিকে নিবন্ধন দেওয়া হবে বলে জানান ইসি সচিব।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ধাপে ধাপে যাচাই-বাছাই করা হয়েছে। মাঠ পর্যায়ে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা এগুলো সব যাচাই করেছি। পুনরায় যাচাই করে এই দুটি দলের আইন অনুযায়ী সবকিছু থাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপরই চূড়ান্ত হবে যে, কারা কারা নিবন্ধন পাবে। বাকি ১০টি দল যে তথ্য দিয়েছে মাঠ পর্যায়ে যাচাই করে গরমিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে।

১২টি রাজনৈতিক দল নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় রয়েছে বলে জানা গেছে। সেগুলো হলো- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)। নির্বাচন কমিশন দুই দফা যাচাই করে দেখেছে ওইসব রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ও মাঠপর্যায়ের কার্যালয় সক্রিয় রয়েছে কিনা। এই দুই দফার প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন দল নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

আইন অনুযায়ী, নিবন্ধন পাওয়ার জন্য ২১ জেলা ও ১০০ উপজেলা বা থানায় কার্যকরী কমিটি ও কার্যালয় এবং প্রতিটি উপজেলায় দলের অন্তত ২০০ ভোটার থাকতে হবে। নির্বাচন কমিশন দুই দফায় এসব দলের মাঠ কার্যালয় ও কমিটি যাচাই করে দেখেছে। দুই ধাপে পাওয়া প্রতিবেদন রোববার কমিশনের সভায় তোলা হয়েছে। এতে শর্ত পূরণ করতে সক্ষম হওয়া দলসমূহ নিয়ম অনুযায়ী নিবন্ধন পাওয়ার জন্য বিবেচিত হয়েছে।

সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষা…
  • ২০ এপ্রিল ২০২৬
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ…
  • ২০ এপ্রিল ২০২৬