সেই দুই শিশু থাকবে জাপানি মায়ের জিম্মায়

১৬ জুলাই ২০২৩, ১০:৫৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মা-বারা সঙ্গে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা

মা-বারা সঙ্গে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা © ফাইল ছবি

শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে তাদের মা নাকানো এরিকোর জিম্মায় রাখার আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ জুলাই) ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভুঁইয়া এ আদেশ দেন। এদিন বাবার আপিল খারিজ করে দিয়েছেন আদালত। বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের সন্তান শিশু দু’টি।

ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী গত ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন। জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে এ আবেদন করেন তিনি।  পরে আবেদনের শুনানি নিয়ে খারিজ করেন হাইকোর্ট। 

ফলে ঢাকা জেলা জজ আদালতে এ সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাবার আপিল খারিজ করে দুই শিশুকে মায়ের জিম্মায় রাখার আদেশ দেন আদালত।

গত ৯ মার্চ জাপানি দুই শিশুকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদন নাকচ করেন আপিল বিভাগ। তারা কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু যেভাবে আছেন সেভাবেই থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ আদেশটি দেন।

জাপানি মায়ের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তার সঙ্গে ছিলেন। ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬
যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬