৮ এলাকায় সাধারণ ছুটি সোমবার

১৬ জুলাই ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

আগামী ১৭ জুলাই  ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনসহ সাতটি পৌরসভায় নির্বাচন উপলক্ষে দেশের আটটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানিয়েছেন, সাধারণ ছুটি ঘোষণার জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৭ জুলাই (সোমবার) জাতীয় সংসদের ঢাকা-১৭ শূন্য আসন (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫,১৮,১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) এবং সাতটি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট আটটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করলো ইসি।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬