বগুড়া © ফাইল ফটো
বগুড়ায় এক স্কুলছাত্র সহ দুইজনকে ছুরিকাহত করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) জেলা সদরের জলেশ্বরীতলা এবং সাথ মাথায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় দশম শ্রেণির ছাত্র তানজিম আহমেদ সুপ্ত (১৬)কে ছুরিকাহাত করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন মদ্যপ যুবক। সুপ্তকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দু'পায়ে ছুরিকাঘাত করা হয়। আহত সুপ্ত শহরের সূত্রাপুর গোহাইল রোডের সিরাজ উদ্দিনের ছেলে।
অপরদিকে শরবতের দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আহাদ নামে অপর এক শরবত বিক্রেতা মেহেদী হাসানকে হাতে ছুরি মারে। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। মেহেদীর বাড়ি কাহালু উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর ফাঁড়ির এস আই খোরশেদ আলম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।