বগুড়ায় স্কুল ছাত্রসহ ২ জন ছুরিকাহত

১৫ জুলাই ২০২৩, ১১:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বগুড়া

বগুড়া © ফাইল ফটো

বগুড়ায় এক স্কুলছাত্র সহ দুইজনকে ছুরিকাহত করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) জেলা সদরের জলেশ্বরীতলা এবং সাথ মাথায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় দশম শ্রেণির ছাত্র তানজিম আহমেদ সুপ্ত (১৬)কে ছুরিকাহাত করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন মদ্যপ যুবক। সুপ্তকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দু'পায়ে ছুরিকাঘাত করা হয়।  আহত সুপ্ত শহরের সূত্রাপুর গোহাইল রোডের সিরাজ উদ্দিনের ছেলে।

অপরদিকে শরবতের দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আহাদ নামে অপর এক শরবত বিক্রেতা মেহেদী  হাসানকে হাতে ছুরি মারে। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। মেহেদীর  বাড়ি কাহালু উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর ফাঁড়ির এস আই খোরশেদ আলম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬