সাত দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে না ঢাকার কিছু এলাকার বাসিন্দারা

১৫ জুলাই ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে ঢাকার কিছু এলাকায়

সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে ঢাকার কিছু এলাকায় © ফাইল ছবি

রাজধানীর অনেক এলাকার বাসিন্দারা আগামী এক সপ্তাহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে না। রোববার (১৬ জুলাই) থেকে ২২ জুলাই পর্যন্ত এ অবস্থা চলবে। শনিবার (১৫ জুলাই) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। এ সামরিক সমস্যার  জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ রোববার(১৬ জুলাই) সকাল ৭টা থেকে চলবে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

এজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।

জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close