দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কায় নিহত ৪ 

১৫ জুলাই ২০২৩, ০১:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুর্ঘটনায় দুমরে-মুচড়ে যাওয়া ট্রাক দু’টি

দুর্ঘটনায় দুমরে-মুচড়ে যাওয়া ট্রাক দু’টি © সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অপর ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে দুজনের এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মুরুইল বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, একটি ট্রাক নষ্ট হয়ে গেলে সেটিকে থামিয়ে রাস্তার পাশে মেরামত করছিলেন চালক। এ সময় বগুড়ার দিক থেকে আসা অপর একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং বগুড়ার হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence