প্রথম বাংলাদেশি হয়ে হিমালয়া ট্রেইল অভিযান সম্পন্ন করলেন শাকিল

১৫ জুলাই ২০২৩, ১২:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইকরামুল হাসান শাকিল

ইকরামুল হাসান শাকিল © সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের দ্য গ্রেট হিমালয়া ট্রেইল অভিযান সম্পন্ন করলেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। গত রবিবার (৯ জুলাই) কাঞ্চনজঙ্ঘা উত্তর বেসক্যাম্পে শেষ হয়েছে তার এই অভিযান। এই অভিযান সফল ভাবে শেষ করে হিমালয়ের ইতিহাসের পাতায় বাংলাদেশের নাম লিখিয়ে তুলে ধরেছেন লাল-সবুজের গর্বের পতাকা।

২০২২ সালের পহেলা আগস্ট শুরু হওয়া এই অভিযানে শাকিলকে হাঁটতে হয়েছে ৯৬ দিনেরও বেশি। যাওয়া আসা মিলিয়ে অভিযান ছিল মোট ১০৯ দিনের। হিমালয় পর্বতের পশ্চিমে নেপাল-তিব্বতের হিলশা এলাকার সীমান্ত গেইট থেকে শুরু করে পূর্ব নেপালের কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্প পর্যন্ত ১ হাজার ৭শ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়েছেন তিনি। মূলত দীর্ঘ এই পথকেই ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ বলা হয়ে থাকে।

আরও পড়ুন: ইবিতে ছাত্রী নির্যাতনে অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

সারা বিশ্বে এখন পর্যন্ত ৫০ জনেরও কম মানুষ এই অভিযান পুরোটা সফলভাবে সম্পন্ন করেছেন। নেপালের সব থেকে সীমাবদ্ধ, দুর্গম ও বিপদজনক এই দীর্ঘ উচ্চ হিমালয়ের পথ পাড়ি দিতে অতিক্রম করতে হয়েছে ২৯টি কঠিন পর্বতের পাস। যার মধ্যে ১৪টি পাঁচ হাজার মিটারের অধিক উচ্চতার দুর্গম ও বিপদজনক কঠিন পাস। 

এই অভিযানে হিমালয় পর্বতের কোল ঘেঁষে শত গ্রাম, নদী, জঙ্গল, পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে অসংখ্য রোমাঞ্চকর বৈচিত্র্যময় সুন্দর ও ভয়ানক অভিজ্ঞতাও পেতে হয়েছে শাকিলের। হিলশা থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্প পর্যন্ত হিমালয়ের দুর্গম ও বিপদজনক ১৭০০ কিলোমিটারের অধিক পথ পাড়ি দিয়ে শাকিল এখন কাঠমান্ডুতে অবস্থান করছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close