ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

১৫ জুলাই ২০২৩, ১২:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্দোলনরত চিকিৎসকরা

আন্দোলনরত চিকিৎসকরা © ফাইল ছবি

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাতিতে আবারও আন্দোলনে নেমেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটে অবস্থান ধর্মঘট শুরু করেন ট্রেইনি চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেন, আমাদের দাবিগুলো জানানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম। আমাদেরকে প্রধানমন্ত্রী অফিস থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে আমরা শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করে কর্মস্থানে ফিরে গিয়েছিলাম। কিন্তু আমরা আবারও কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।

আরও পড়ুন: বান্ধবীকে উত্ত্যক্ত করায় জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ

এ সময় চিকিৎসকরা ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘অনুগ্রহ নয় অধিকার চাই, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো চাই’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আগামীকাল রবিবারও (১৬ জুলাই) অবস্থান ধর্মঘট পালন করবেন ট্রেইনি চিকিৎসকরা।

প্রসঙ্গত, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরে কর্মবিরতি ও গণ-অনশন কর্মসূচি পালন করছেন বিএসএমএমইউ ও বিসিপিএস-এর । এরপর দাবি আদায়ে শাহবাগ ও বিএসএমএমইউতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬