কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন

১৫ জুলাই ২০২৩, ১২:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাংবাদিক ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস

সাংবাদিক ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস © সংগৃহীত

সাংবাদিক ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহীননগরের বাসায় স্ট্রোক করে মারা যান তিনি। 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি ছিলেন এম এ কুদ্দুস। পারিবারিক সূত্র জানায়, সকালে তেজগাঁও শাহীনবাগের বাসায় স্ট্রোক করেন তিনি। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর গ্রামে। 

জানা গেছে, জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে এম এ কুদ্দুসের মরদেহ তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে দাফন করা হবে তাকে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬