দশ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১৫ জুলাই ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কাউন্টার থেকে ১০ টাকার টিকিট কাটছেন প্রধানমন্ত্রী

কাউন্টার থেকে ১০ টাকার টিকিট কাটছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

সাধারণ রোগীর মত কাউন্টার থেকে টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুলাই) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন। এসময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চোখের পরীক্ষা শেষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করার সময় ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বান্ধবীকে উত্ত্যক্ত করায় জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ

এসময় হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম ও মানসম্মত চিকিৎসক রয়েছে। এখন আর মানুষকে চোখের চিকিৎসা নিতে বিদেশে যেতে হয় না। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন চক্ষুসেবা কেন্দ্র।

এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করেছেন।

এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬