বেনাপোলে ভবনে শক্তিশালী বিস্ফোরণ

১৪ জুলাই ২০২৩, ১১:৩৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত ভবন

বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত ভবন © সংগৃহীত

যশোরের বেনাপোল পোর্ট থানার সামনের একটি ভবনে শক্তিশালী ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ভবনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভবনটি ফাঁকা থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। 

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। 

এর আগে গত মাসে বন্দর এলাকার ছোট আঁচড়া মোড়ে তালাবদ্ধ একটি ভবনে এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভবনটির মালিকের নাম মো. তারিকুল ইসলাম শাহিন। তিনি ঢাকায় থাকেন। এটি দেখাশোনা করেন মাহে আলম নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি লিটন নামে বন্দরের এক শ্রমিকের কাছে বাড়িটির নিচতলা ভাড়া দিয়েছিলেন। 

এদিকে, চলতি মাসের ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন। ভোটের মাঠে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ককটেল মজুত রাখা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। 

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) রতন কুমার দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেলের আলামত জালের কাটি ও টিনের কৌটা পাওয়া গেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। ওই ভবনে শ্রমিকেরা ভাড়া থাকেন। তবে ঘরটি তালাবদ্ধ ছিল। সেখানে কিসের বিস্ফোরণ তা তদন্ত করে দেখা হচ্ছে।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close